Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

ফুলবাড়ীতে ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪৮ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ৮:৫৮ পিএম  (ভিজিটর : ৬৮)

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে (১৯ মে) মঙ্গলবার ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মেলা উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিবুল ইসলামসহ ভূমি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সেবা গ্রহীতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

মেলায় এক ঘন্টায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও বিভিন্ন পরামর্শ পেয়ে খুশি সেবা গ্রহীতা, তারা বলেন, যে কাজ দু মাসে হয় না সে কাজ এক ঘন্টায় করতে পারলাম এতে আমরা খুবই আনন্দিত।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝