মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে তার নিজ জন্মস্থান পদ্মা নদী তীরবর্তী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে ডহুরী গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় বাবার কবরের পাশে দাফন করা হয়।
এর আগে সোমবার দুপুরে মিজানুর রহমান সিনহার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে অশ্রুসিক্ত নয়নে ছুটে আসেন হাজার হাজার মানুষ। ছুটে আসেন তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধারা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এফপি/এমআই