Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৪২
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
শিরোনাম:

ফুলবাড়ীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ২৪১)

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প-এর শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন দাবিতে মউশিক (মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম) শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান  ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ মে) দুপুরে শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে উপজেলা চত্বরের  সামনে সংক্ষিপ্ত মানববন্ধন করেন।

এসময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মো: একরামুল হক, শিক্ষক মাওলানা মোঃ জাকারিয়া সরকার, নাজিম উদ্দিন, আব্দুর রশিদ,  শিক্ষিকা মাহফুজা মুক্তা, নাজমা বেগম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করে শিক্ষক শিক্ষিকাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝