Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

নাগেশ্বরীতে প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানাস্তরের দাবি

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:২০ পিএম  (ভিজিটর : ৩৩)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম  প্রকল্পের শিক্ষক, শিক্ষিক্ষা কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানাস্তরের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্বারকপত্র প্রদানত্তোর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। দুপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।

এ সময় লিখিত বক্তব্যে বক্তারা বলেন ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের ধর্মীয় শিক্ষা, বিস্তার, নৈতিক মূল্যবোধ এবং নিরক্ষরতা দূরিকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। দীর্ঘ সময়ে এই প্রকল্পের আওতায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন এবং ৭ম পর্যায়ে ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে এই প্রকল্পে প্রায় ৭১হাজার ৯৪৯ জন শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন। যারা দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানী ভাতায় নিষ্ঠার সাথে শ্রম দিয়ে দায়িত্ব পালন করে আসছে।

এছাড়াও শিক্ষক কর্মচারিরা মাদক, বাল্যবিয়ে, মন্ত্রাস ও দুর্নীতিসহ শিশুদের টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনা বৃদ্ধিতে কাজ করে আসছে। অথচ তাদের জীবন আজ চাকুরিরি নিরাপত্তাহীনতা অবমূল্যায়িত করা হচ্ছে বলেও জানান তারা। সংবাদ সম্মলেন শেষে তারা স্থানীয় সংসদ সদস্য ও  উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝