Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
ঈদুল আজহার তারিখ ঘোষণা
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
শিরোনাম:

পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:৩৩ পিএম  (ভিজিটর : ৫৫)

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী-কে সংবর্ধনা দিয়েছে পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজ।

সোমবার (১৮ মে) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত কলেজ চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ফাতেমা রহমান সভাপতিত্ব করেন।

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এম সবুর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে কলেজের উন্নয়নে একটি ৪ তলা ভবন নির্মাণ, ছাত্রীদের নামাজের স্থান সংস্কারের জন্য ৩ লাখ টাকা অনুদান এবং স্মার্ট ক্লাসরুম পরিচালনার জন্য ল্যাপটপ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান সহ কলেজ জাতীয়করণের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন বাপ্পি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝