Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
ঈদুল আজহার তারিখ ঘোষণা
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে নবাগত ইউএনও'র সঙ্গে সুশীল সমাজের মতবিনিময়

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ৭৭)

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসানের সঙ্গে সুশীল সমাজের মতবিনিময় সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চোরাচালান, কিশোর গ্যাং, দুর্নীতি, শিক্ষা, পর্যটন, পরিবেশ ও উন্নয়নসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উভয় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. এনামুল হাসান।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, জামায়াতে ইসলামীর আমীর আবু নাসের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, দুদকের উপজেলা কমিটির সহ-সভাপতি ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা জালাল ফারুকী, জাতীয় দলের সাবেক কৃতি খেলোয়াড় উসাই মং ছোট, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর, সাংবাদিকসহ অনেকে।

বক্তারা বলেন, সীমান্তবর্তী এ উপজেলায় চোরাচালান ও মাদক পাচার উদ্বেগজনকভাবে বেড়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা, পরিবেশ ধ্বংস, শিক্ষা খাতে নানা সংকট এবং উন্নয়ন কার্যক্রমে অনিয়মের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা। বক্তারা নবাগত ইউএনও'র প্রতি আস্থা প্রকাশ করে বলেন, সব ধরনের ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, “নাইক্ষ্যংছড়ির পরিবেশ অত্যন্ত ভালো। তবে ভৌগোলিক কারণে কিছু সমস্যা রয়েছে। সবার সহযোগিতা নিয়ে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “সমস্যার কথাগুলো আমি শুনেছি। তবে এলাকার উন্নয়ন ও আগামীর কল্যাণ নিয়ে মানুষের ভাবনা জানতে আমি বেশি আগ্রহী ছিলাম। সবাইকে সঙ্গে নিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চাই।”

সভা শেষে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝