Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
শিরোনাম:

সুনামগঞ্জে নবগঠিত ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৫)

নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ জেলা শহরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।

মিছিলে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাংগঠনিক অভিভাবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

পরে আলফাত স্কয়ারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ -৫ আসনের  সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথের অগ্রসৈনিক হিসেবে কাজ করেছে। নতুন কমিটি ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের  সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা পরিষদ প্রশাসক  মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ, রেজাউল হক, এটিএম হেলাল, রায়হান উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম।

​এছাড়াও নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মিসবা ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত ও চয়নিক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক মুহিত মিয়া।

বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝