Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ভাঙ্গায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:২১ পিএম  (ভিজিটর : ৫৯)

ফরিদপুরের ভাঙ্গায় জাকের পার্টির আয়োজনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সকালে উপজেলার ভাঙ্গা বিশ্বরোড কৃষি মার্কেট সংলগ্ন হোটেল অনন্যা ইন এর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জাকের পার্টি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ বায়েজিদুর রহমান ও মোঃ মাসুম বিল্লাহ মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ জাকের পার্টির  মহাসচিব মোস্তফা আমির ফয়সল,বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। জাকের পার্টির ভাঙ্গা উপজেলা সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জাকের পার্টির জেলা যুবফ্রন্টের সভাপতি টিটু খান, মোঃ শাহাদাত হোসেন, ছাত্র ফ্রন্টের সভাপতি সুজন জমাদার সহ অংসংগঠনের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝