Dhaka, Sunday | 19 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

বাঁশখালীতে মাদক সম্রাট গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৫৪ পিএম  (ভিজিটর : ৬৩)
বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মাদক সম্রাট হেফাজ

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মাদক সম্রাট হেফাজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মো. হেফাজকে (৩০) মাদকসহ আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডিত মাদক সম্রাট হেফাজ উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড খুদুকখালী মান্নান পাড়া এলাকার মৃত আব্দুল মালেক বলীর ছেলে। হেফাজের বিরুদ্ধে দীর্ঘদিন ছনুয়া ও শেখেরখীল এলাকায় প্রকাশ্যে ইয়াবাসহ মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, ‘দণ্ডিত যুবক হেফাজের বিরুদ্ধে প্রকাশ্যে ইয়াবা-মাদক বিক্রিসহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝