Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
শিরোনাম:

মোল্লাহাটে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৭ এএম  (ভিজিটর : ১০)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিরোধপূর্ণ জমিতে খড়ের গাদা দেয়া ও বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধসহ এক নারী আহত হয়েছেন। 

বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—লিয়াকত আলী মীর (৭০) ও শফিক মীর (৬৫)। তাদেরকে গুরুতর অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে, আহত রিলি (৪৫) বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

আহত রিলি দাবি করেন, তার স্বামী সাখায়েত মীরের সাথে চাচাতো ভাই লিয়াকত আলী মীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তাদের দখলীয় জমিতে খড়ের গাদা দিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় তার স্বামী ও ছেলে পাশের বাড়িতে আশ্রয় নিলে তিনি একা পড়ে যান এবং প্রতিপক্ষ তাকে মারধর করে। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা খড়ের গাদায় আগুন দেয়, গোয়ালঘর ভাঙচুর করে এবং লুটপাট চালায়।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন লিয়াকত আলী মীর ও শফিক মীর জানান, তাদের নিজস্ব জমিতে জোরপূর্বক খড়ের গাদা দিতে গেলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাখায়েত মীর, তার ছেলে মামুন এবং স্ত্রী রিলিসহ কয়েকজন তাদের ওপর ইট দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, ওই ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝