Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:২২ পিএম  (ভিজিটর : ৭৪)

নীলফামারীর ডোমারে ল্যাট্রিন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৩মে) সকালে গৌরাঙ্গ রায়ের (২২) মরদেহ নিজ বাড়ীর ল্যাট্রিনে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা অনোবালা রায়। মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে দেখে গৌরাঙ্গ রায় ল্যাট্রিনের কাঠের আড়ায় গলায় রশি পেচিয়ে ঝুলিয়ে আছে।

পরে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। গৌরাঙ্গ রায় উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের নয়নপাড়া এলাকার মৃত রাজেন্দ্র রায়ের ছেলে।

প্রতিবেশীরা জানায়, গৌরাঙ্গ রায় বোড়াগাড়ী হাটের চামারপাড়া মোড়ে নগদ বিকাশের দোকান করতো। বাড়ীতে তার একমাত্র মা থাকে। সে অনেক টাকা ঋণগ্রস্থ ছিলো।

গৌরাঙ্গ রায়ের জ্যাঠাতো ভাই প্রদীপ রায় জানান,কয়েক মাস আগে জমি বিক্রি করে দোকান দেয় গৌরাঙ্গ। তার ঋণের কিস্তির জন্য প্রতিদিন দোকানে লোক আসতো। কিছুদিন আগেও আড়াই লক্ষ টাকা ঋণ নিয়েছে। রাতের যে কোন সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা সঠিক জানা যায়নি।

ডোমার থানা এসআই শৈলেন দেব জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝