Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৪৪ পিএম  (ভিজিটর : ১১০)

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রঙ্গনে এই ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১৯৬৯ মেট্রিক টন মোটা ধান ক্রয় করা হবে। একজন কৃষক ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে দিতে পারবেন। আর চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২০৭৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝