Dhaka, Tuesday | 12 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 12 May 2026 | English
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

পায়রা বন্দর চেয়ারম্যান মাসুদ ইকবাল

নৌযান দুর্ঘটনা রোধে সচেতনতা জরুরি

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ৫)

পটুয়াখালীর কলাপাড়ায় নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১ টায় উপজেলার পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের সেমিনার কক্ষের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল বলেন, সড়ক পথের চেয়ে নৌপথে দূর্ঘটনা কম হলেও নৌযান চালকদের অসাবধানতা এবং ফিটনেস বিহীন নৌযান চলাচলের কারণে কিছু দূর্ঘটনা ঘটছে। তাই নৌযান চালক, মালিক ও যাত্রীরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দরের হারবার এন্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ২০২৫ সালে সারাদেশে ছোট-বড় প্রায় ১৩২টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন মানুষ। আহত হয়েছেন প্রায় ১৩৯ জন। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আনুমানিক ৩৮ জন মানুষ। নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ও ডাকাতি আগের তুলনায় বেড়েছে। ফেরি ঘাটগুলোতে অব্যবস্থাপনা এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাই নৌযান চালকরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ নৌযান মালিক, চালকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে নৌ নিরাপত্তার বিষয়ে সচেতন করতে জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করেন পায়রা বন্দর চেয়ারম্যান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝