Dhaka, Tuesday | 12 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 12 May 2026 | English
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৫৪ পিএম আপডেট: ১২.০৫.২০২৬ ৬:১০ পিএম  (ভিজিটর : ৮)

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় রোজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোজা সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।

নিহত শিশুর পিতা রাজু হোসেন জানান, তার মেয়ে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত সে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, বিষয়টি শোনার পর জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝