কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয় ও বিভিন্ন প্রদর্শনী করা হয়।
হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষক সোহরাওয়ার্দী মিয়া ও কৃষাণী শামীমা সহ আরো অনেকে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা উপস্থিত ছিলেন।
বক্তারা, অনুষ্ঠানে কৃষি খাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এফপি/জেএস