Dhaka, Sunday | 19 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

বাঁশখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৯৫)
বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার মাদক কারবারি

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার মাদক কারবারি

চট্টগ্রামের বাঁশখালীতে ৫০০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ হেলালী (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

সোমবার (১১ মে) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছড়ার ব্রিজ প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাঁশখালী থানা উপ-পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত: মো. ইলিয়াছ হেলালী কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের হলবানিয়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘বাঁশখালীর প্রধান সড়কস্থ চাম্বল ৫নং ওয়ার্ড ছড়ার ব্রিজে চেকপোস্ট বসিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক  মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝