Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পবিত্র আশুরা আজ
শিরোনাম:

কেশবপুরে নবম শ্রেণির মেধাবী ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিটর : ৮০)

যশোরের কেশবপুর পৌর সদরে গলায় ফাঁস দিয়ে মাইশা মারজান পূর্ণতা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পূর্ণতা উপজেলার বাগদহা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুর্শিদা খাতুন ও কেশবপুরের ব্যাংকার মহাসিনের মেয়ে। তাদের বাড়ি কেশবপুর পৌর সদরের গোহাটা সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে নিজ বাসার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে পূর্ণতা। পরিবারের সঙ্গে অভিমান থেকে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ণতার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানায়, সে অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝