Dhaka, Tuesday | 12 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 12 May 2026 | English
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

মুন্সীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৪৭ পিএম আপডেট: ১২.০৫.২০২৬ ৬:১২ পিএম  (ভিজিটর : ১০)

মুন্সীগঞ্জে শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদরের চর-মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির ৩ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে জেটিতে ওঠার সময় উজ্জ্বল নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তিনি আরও জানান, প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে ডুবুরি মো. জিসান ইসলাম উজ্জ্বলের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম প্রকাশ। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝