প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৪০ পিএম (ভিজিটর : ১১)
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানায় রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিশিষ্ট ছাত্রনেতা ও সমাজকর্মী মাসুদ রানা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ মঈন আহাম্মেদ।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুদ রানার নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং রাজপথের সক্রিয়তার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মাসুদ রানা বলেন, “আমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ছয় মাস মেয়াদী এই কমিটিতে থেকে টঙ্গী পূর্ব থানাকে দলের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে আমি কাজ করে যাব।”
উল্লেখ্য, আগামী ছয় (৬) মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে রাশেদুল ইসলাম রাব্বি, নাসিম তালুকদার ও মোঃ মোশারফ।
এছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মোঃ রাসেল আহম্মেদ এবং যুগ্ম সদস্য সচিব পদে আবু বকর সিদ্দিক আসিফ, নাসির, আরিফ হাওলাদারসহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
মহানগর কমিটির আহ্বায়ক হোসাইন আল মামুন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।