Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

ভাঙ্গায় দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য খামার ধ্বংস

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিটর : ৪০)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের নৃশংসতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক মৎস্য চাষী।

গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে একটি মাছের খামারের প্রায় সব মাছ নিধন করেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর জানান, তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে বিষ ঢেলে দেয়। পরদিন সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান শত শত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী, জিল্লুর রহমান, দেলোয়ার জমাদার ও ডা. শাহিনসহ অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী আনোয়ার মাতুব্বর জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর এবং ভাঙ্গা থানাকে অবহিত করেছেন। তিনি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্যাপাওে বপিজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিষয়টি ক্ষতিগ্রস্থ কৃষকের মাধ্যমে জেনেছি। পরে তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝