Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

চসিকের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৪৩ পিএম  (ভিজিটর : ৭)

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় চালু হওয়া ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’র আওতায় পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে ৫৫০ জন শিক্ষার্থীর স্কুল হেলথ কার্ড বিশ্লেষণক্রমে ৭৬ জন শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পে চসিকের স্কুল হেলথ কার্ড সংক্রান্ত কারিগরি কমিটির উপদেষ্টা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, চসিকের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা বেগম, চসিকের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকসহ চসিকের স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম ও সাহিক, চট্টগ্রামের একটি মেডিকেল টিম শিক্ষার্থীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এ সময় চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাশ ও সংশ্লিষ্ট স্কুল হেলথ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ কার্যক্রমটি গত ২১ মে ২০২৫থেকে চালু হয়েছে। উক্ত কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমিকভাবে চসিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উক্ত কর্মসূচি চালু করা হচ্ছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝