Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
শিরোনাম:

রাণীনগরে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪১ এএম  (ভিজিটর : ৩৬)

নওগাঁর রাণীনগর উপজেলায় অবৈধ একটি ইট ভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার চকাদিন এলাকায় দ্বীপ ব্রিকস নামক ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা। পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে নওগাঁর ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন বলেন, পরিবেশ ছাড়পত্র এবং লাইসেন্স ব্যতিত রাণীনগর উপজেলার দ্বীপ ব্রিকস ইট ভাটা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে দ্বীপ ব্রিকস ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ভাটার ম্যানেজার আব্দুল মতিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফপি/অ
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝