Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

মোল্লাহাটে ইয়াবা সহ মাদক কারবারি আটক

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিটর : ৮)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি সাগর শেখ (৪৫) উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের বাসিন্দা।

রবিবার (৩ মে) বিকেলে নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযানে আটক সাগর শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝