Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

অপপ্রচারের বিরুদ্ধে ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দলনেতার বক্তব্য

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪২ পিএম  (ভিজিটর : ৭)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠুকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ কুৎসা রটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলার স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে শিকদার সাইদুর রহমান মিঠু অভিযোগ করেন, উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামে তাদের পৈত্রিক সম্পত্তি রেলওয়ে কর্তৃক অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক দেলোয়ার শিকদার, হোসাইন শিকদারসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, “সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর থেকেই প্রতিপক্ষরা ওই জমি নিজেদের দাবি করে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।”

তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা এনায়েত হোসেন, রাজু শিকদার, সাজু শিকদার প্রমুখ। নেতৃবৃন্দও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝