Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

‎বড়ঘোপ ঘাটে শিকল ছিঁড়ে পন্টুন হেলে পড়েছে, চরম ঝুঁকিতে জেটি

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:০১ পিএম  (ভিজিটর : ৯)

‎কুতুবদিয়া চ্যানেলের বড়ঘোপ সি-ট্রাক ঘাটে হঠাৎ পন্টুনের একটি সাপোর্ট পিলার শিকল ছিঁড়ে কাত হয়ে পড়েছে।

রোববার (৩ মে) বিকেল ৪টার দিকে বিকট শব্দে পিলারের লোহার শিকল ছিঁড়ে যাওয়ার এই ঘটনা ঘটে। এতে করে পুরো জেটিটি এখন চরম ঝুঁকির মুখে রয়েছে।
‎​স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানি বৃদ্ধি পেলে সি-ট্রাক ভেড়ানোর সময় জেটিটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আকস্মিকভাবে পিলারের শিকল ছিঁড়ে সেটি হেলে পড়ে, যা দেখে ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎​সরেজমিনে দেখা যায়, পন্টুনের মোট ৪টি সাপোর্ট পিলারের মধ্যে দুটির লোহার শিকল ছিঁড়ে গেছে। এর মধ্যে একটি পিলার বিপজ্জনকভাবে হেলে আছে। নড়বড়ে পন্টুনের কারণে পুরো জেটি ব্যবস্থাটি এখন হুমকির মুখে।
‎​এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) ঘাট-৬ এর গেটস অপারেটর শওকত হোসেন জানান, পিলারের এই দুর্গতির বিষয়ে ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝