Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

নাটোরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছেলে

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ৬৭)

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে পোনা মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় তার ছেলে রয়েল (২২) ওরফে সাইফুদ্দিনকে আটক করেছে নাটোর জেলা ডিবি পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দ্রুত অভিযানে নেমে অভিযুক্তকে আটকের ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৪ মে) রাতের কোনো একসময় উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম একই গ্রামের কেরামত আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে রফিকুল ইসলাম অভিমান করে পাশের একটি কক্ষে ঘুমাতে যান। ভোরে তার স্ত্রী শিউলি বেগম ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে তদন্তে নামে নাটোর জেলা ডিবি পুলিশ। অভিযানের একপর্যায়ে নিহতের ছেলে রয়েল ওরফে সাইফুদ্দিনকে আটক করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা নিকটবর্তী একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হত্যার ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক ও হত্যার অস্ত্র উদ্ধারে নাটোর জেলা ডিবি পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝