Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
শিরোনাম:

সারিয়াকান্দিতে মহান মে দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:১৬ পিএম  (ভিজিটর : ৫১)

বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে উপজেলা মোটর শ্রমিক বিশ্রামাগার পরিচালনা কমিটি এবং উপজেলা অটোরিকশা ও অটোটেম্পু চালক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে একটি র‍্যালী  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা মোটর শ্রমিক বিশ্রামাগার পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: শরিফুল ইসলাম হিরা,  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, পৌর শ্রমিক দলের সভাপতি বিপ্লব মিয়া, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা অটোরিকশা ও অটোটেম্পু চালক কল্যাণ সমিতির সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সবুজ মুন্না, উপজেলা মোটর শ্রমিক বিশ্রামাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাসেল আকন্দ প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝