Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪৫ পিএম  (ভিজিটর : ৬)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন (১০৫৫) ভাঙ্গা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি ভাঙ্গা আন্ডারপাস সংলগ্ন সংগঠনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মোঃ আইয়ুব মাতুব্বরের সভাপতিত্বে এবং কদর আলী মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর মাতুব্বর, সাধারণ সমপাদক মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মজিবর মুন্সীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝