Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

রাণীনগরে ভটভটি উল্টে নারী শ্রমিক নিহত, আহত ৬

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ১১৮)

নওগাঁর রাণীনগরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে মোছা. জামিনা (৩০) নামে এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার কৌনজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জামিনা উপজেলার হরিশপুর গ্রামের মো. কমলা হোসেনের স্ত্রী। আহত ৬ জন হলেন- হরিশপুর গ্রামের মো. নয়ন (৩২), শামীম (৩০), তারেক (২৮), জাবেদ মিনা, আলামিন (৩০) ও আব্দুল লতিফ (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিশপুর গ্রাম থেকে সকালে ৮-১০ জন নির্মাণ শ্রমিক ভটভটিযোগে রাণীনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে কৌনজ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা বেশ কয়েকজন আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারী শ্রমিক জামিনাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, ভটভটি উল্টে এক নারী শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝