Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম  (ভিজিটর : ৭)

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল)  দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের সময় সেখান থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামের এক মানবপাচারকারীকে আটক করা হয়।

আটক ইয়াসিন কক্সবাজারের টেকনাফ মহেশখালিয়াপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় কোস্ট গার্ড। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও উল্লেখ করা হয়। কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত অস্ত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝