Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

চুয়াডাঙ্গায় প্রথম হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিটর : ৫)

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে শিশু হুমাইরা খাতুন (৯ মাস বয়সী) এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত. শিশু হুমাইরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলা পাড়ার হুমায়ুন ইকবালের মেয়ে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় এটাই প্রথম হামে আক্রান্ত হয়ে মৃত্যু হলো। শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হলে পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝