Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

সুনামগঞ্জে শিয়ালের কামড়ে ১৫ জন আহত

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিটর : ৪০)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় শিয়ালের কামড়ে শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একটি শিয়াল হঠাৎ লোকজনের ওপর আক্রমণ চালায়। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এতে হলিদাকান্দা গ্রামের লিয়াকত আলীর মেয়ে রূপা আক্তার (১৫), নোয়াবন্দ গ্রামের এরশাদ মিয়ার মেয়ে তামান্না আক্তার (৮), মনি আক্তার (২৫), নতুনপাড়া গ্রামের মির্জা আলম (৩৪), ধর্মপাশা গ্রামের ইজাজুল (২৭), চৌধুরীপাড়া গ্রামের শ্যামল সরকারের ছেলে সারন সরকার (১২), বিধূ চন্দ্র বিশ্বশর্মার ছেলে বিজয় চন্দ্র বিশ্বশর্মা (১৭), ধর্মপাশা গ্রাম জামে মসজিদের ইমাম মুফতি আবুল বাশার (৪০), পূর্বপাড়া গ্রামের দিলোয়ার হোসেন (২২), উত্তরপাড়া গ্রামের চাঁদ মিয়া (২২), কামলাবাজ গ্রামের নূরুল আমিন (৬৫), ফাতেমনগর গ্রামের সবুজ মিয়া (৫৫), আহম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৫), বানারসীপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে শিপন মিয়া (১৩) এবং জয়শ্রী গ্রামের টিটন মিয়া (৩৫) আহত হন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা শিয়ালটির সন্ধানে সতর্ক অবস্থান নিয়েছেন।

আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে টিকা দেওয়া হয়।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার জানান, শিয়ালের কামড়ে আহত ১৫ জনকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর ঝুঁকিতে থাকা ৯ জনকে রেবিস ইমিউনোগ্লোবুলিন প্রয়োগ করা হয়েছে। আহতদের মধ্যে টিটন মিয়ার অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝