Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম  (ভিজিটর : ৯)

ভ্রমণে এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, এই ৫০ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ব্যবসা (বি১) ও পর্যটন (বি২) ভিসার আবেদন অনুমোদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। যা আগামী ৩ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

তালিকাভুক্ত ৫০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এছাড়া, আফ্রিকার সর্বোচ্চ ৩০টি রাষ্ট্র তালিকাটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

এদিকে, আগে পরিচালিত ভিসা বন্ড-সংক্রান্ত পাইলট প্রকল্পে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করার সুযোগ পেতেন। তবে চূড়ান্ত নিয়মে পাঁচ হাজার ডলারের অপশনটি তুলে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝