যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। একই সময়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম দাবি করেছে, ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে একটি রুশ কার্গো জাহাজ ডুবে গেছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩১ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, দেশের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হয়ে গেছে। এ অবস্থায় পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত নতুন করে ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানান তিনি।
জেলেনস্কির ভাষ্য, 'গত রাতে মাত্র একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। কারণ, প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য আর কোনো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট নেই।'
অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ দাবি করেছেন, ইউক্রেনের হামলায় ফেসকো পরিচালিত ইয়ানিনা নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
এফপি/র