Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ভাঙ্গায় ব্যবসায়ীর উপর সংঘবদ্ধ হামলা, সর্বস্ব লুট

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম  (ভিজিটর : ৩৮)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালীগ্রাম এলাকায় এক ব্যবসায়ীর উপর সংঘবদ্ধ হামলা চালিয়ে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে।

আহত ব্যবসায়ীর নাম ফরিদুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে ভাঙ্গা থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা পৌরসদরের পূর্ব সদরদী বাস্তখোলা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মালীগ্রাম বাজারে গোশতের ব্যবসা করে আসছেন।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিনি তার ভাড়া বাসা কলাতলা মালীগ্রামে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশরাফুল, খিদির আলী, খোকন মাতুব্বর, কবির মাতুব্বর, ফরিদ মাতুব্বর ও সজিব মুন্সিসহ আরও কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে গুরুতরভাবে আহত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝