পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলার নববর্ষ ১৪৩৩। দিবস টি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল আটটায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে আফতাব উদ্দিন কলেজ মাঠে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।
এফপি/অ