Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

৩০ বছরের পথচলা: পীরগাছা প্রাথমিক শিক্ষক ক্রেডিট ইউনিয়ন

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৭ পিএম  (ভিজিটর : ১৭৬)

রংপুরের পীরগাছায় প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন।

ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক জয়নুল আলম, অত্র ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা মোঃ লোকমান হোসেন, বর্তমান সেক্রেটারী আমজাদ হোসেন, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোছাঃ জাহানারা বেগম, বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আজিজা বেগম, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ইমাম হাসান, সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়রত আলী মন্ডল ও রাশিদা বেগম । প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ৩ জন প্রধান শিক্ষিকা, বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ২ জন প্রধান শিক্ষিকা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ২ জন প্রধান এবং ৩ জন সহকারি শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট, মানপত্র প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব ক্যাম্পুরীতে বিজয়ী এক শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝