Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
শিরোনাম:

বিশ্বকাপের আগে নতুন রেকর্ডের পথে মেসি

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ এএম  (ভিজিটর : ৫৬)

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য দলের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন। শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের ঝালিয়ে নিতে ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আলবেসিলেস্তরা। 

এক লক্ষ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কাইল ফিল্ডে খেলতে নেমে মেসি ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক স্থাপন করবেন। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্টেডিয়ামে খেলতে নামছেন তিনি।

এতে একটি বিষয় নিশ্চিত যে টেক্সাসের এই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মার্কা কাইল ফিল্ডে ৬ই জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে স্টেডিয়ামের ইতিহাসে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে, যখন মেক্সিকো বনাম ব্রাজিলের ম্যাচে ৮৫,০০০-এরও বেশি দর্শক সমাগম হয়েছিল। প্রত্যাশা অনুযায়ী এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেলে, এটি যুক্তরাষ্ট্রের ঐ অঞ্চলে ফুটবলে দর্শক উপস্থিতির সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হতে পারে।

আর্জেন্টিনা আগামী ৯ই জুন আলাবামার অবার্নে অবস্থিত জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি শেষ করবে। এটি ফুটবলের আরেকটি বিশাল ভেন্যু, যেখানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা খেলতে নামছেন। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝