Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

মান্দায় সিপিবির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ৪৭)

‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে এবং আমেরিকার সাথে দেশবিরোধী গোলামী চুক্তি বাতিলের দাবিতে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র প্রসাদপুর বাজারে মান্দা উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তির সাথে যেকোনো ধরনের অসম ও দেশবিরোধী চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। অবিলম্বে এসব চুক্তি বাতিল করে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নেতৃত্ব দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান। এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মান্দা উপজেলা কমিটির সদস্য আব্দুস সোবহানসহ উপজেলা কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝