Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

টেকনাফে মেরিন ড্রাইভের পাশে বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম  (ভিজিটর : ৮)

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় খণ্ডিত একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিন টুকরো করা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভসংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝