Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

পত্নীতলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিটর : ৮)

নওগাঁর পত্নীতলায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় নববর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে এ  সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. জুয়েল মিয়া, উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রহল্লাদ কুন্ডু, উপজেলা আনসার ও ভিডিবি অফিসার বুলবুলি খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার, উপজেলা সমবায় অফিসার মো. সামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোর্শেদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী প্রমূখ।

প্রতি বছরের ন্যায় এবারও পত্নীতলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝