Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

কালীগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম  (ভিজিটর : ৪৫)

গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী এ আয়োজন পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। মেলায় পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞান মেলায় ১৮টি স্টলে মাধ্যমিক পর্যায়ের স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী কাজ প্রদর্শন করে, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে। পরে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দুইটি ক্যাটাগরিকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি নির্ভর চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে একটি উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে এ উদ্যোগ বিশেষ সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ আয়োজনটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝