Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

খুলনায় নিউমোনিয়ায় ১০ মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৯)

খুলনায় নিউমোনিয়ায় আক্রান্ত ১০ মাসের এক শিশু শামীমের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসইন আলী। তবে শিশুটির অভিভাবকরা চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার রাত পৌঁনে ৮টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের আরিফ ও তার স্ত্রী নূরজাহান ১০ মাসের শিশু সন্তান শামীমকে জ্বর অবস্থায় খুমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু শামীমের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও সেবিকার অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা।

শামীমের মা নুর জাহান ও বাবা আলিফ অভিযোগ করে বলেন, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাদের দাবি হাসপাতালে ভর্তির পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সেবিকারা সময়মতো শিশুটির খোঁজ নেননি। প্রয়োজনীয় চিকিৎসাও ঠিকভাবে দেওয়া হয়নি। চিকিৎসার অবহেলার কারণেই শামীমের মৃত্যু হয়েছে।

তবে খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসাইন আলী বলেন, শিশুটির চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। তবে ভর্তির পর কোনো এক সময় শিশুটির অভিভাবকরা তাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়েছিল। পরে আবার তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। হয়তো এই সময়ের মধ্যেই শিশুটি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝