Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

বাউফলে অগ্নিকাণ্ডে তিন বসত ঘর পুড়ে ছাই

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ৯৯)

পটুয়াখালী বাউফল উপজেলায় সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে সালাম খান, জালাল খান ও খলিল খানের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত মধ্য রাতে জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পাশাপাশি তিনটি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স বাউফল ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.সাব্বির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জালাল খানের ঘরের একটি পুরনো সিলিং ফ্যান শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝