Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

গোপনে তেল বিক্রি করায় ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ১২)

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মেশিন বিকল থাকার অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখে গোপনে তেল সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার পাটোয়ারী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। একপর্যায়ে তারা বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করেন। পরে খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, গত ৬ এপ্রিল থেকে ‘মেশিন নষ্ট’ দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি বন্ধ রাখে। তবে রাতের বেলায় গোপনে মজুত তেল অন্যত্র বিক্রি করা হচ্ছিল।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তদন্ত করে এর সত্যতা পায়। জানা যায়, মেশিন বিকল হওয়ার সময় স্টেশনটিতে প্রায় ৩,৭০০ লিটার তেল মজুত ছিল। কিন্তু কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও প্রশাসনকে অবহিত না করে গোপনে ২,৬০০ লিটার তেল বিক্রি করে দেয়।

এ ঘটনায় পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝