প্রচণ্ড গরমে এক ফালি ঠান্ডা তরমুজ যেন প্রাণ জুড়িয়ে দেয়। স্বাদ আর জলীয় অংশের কারণে গ্রীষ্মের এই মৌসুমি ফলটি তাই অনেকেরই প্রিয়।
যারা ওজন কমাতে চান তাদের খাদ্যতালিকায় তরমুজ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে কতটুকু তরমুজ খেলে ওজন কমাতে উপকারী হবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
যেভাবে ওজন কমায় তরমুজ
পুষ্টি বিশেষজ্ঞদের মতে, তরমুজে খুবই কম পরিমাণে ক্যালোরি থাকে। এ কারণে বেশি পরিমাণে তরমুজ খেলেও বেশি ক্যালোরি যাবে না। এতেই ওজন নিয়ন্ত্রণে থাকে।
পানির ভারসাম্য ঠিক রাখে: গরমে অনেক সময় শরীরে পানির ভারসাম্য নষ্ট হয়ে যায়। শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে তরমুজ খাওয়া জরুরি। শরীরে পানির ভারসাম্য ঠিক থাকলে ওজনও ঠিক থাকে।
পুষ্টিগুণ: তরমুজের মধ্যে একাধিক খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে। গরমে এই ফল শরীরে পর্যাপ্ত পুষ্টি জোগাতে পারে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় তরমুজ রাখুন।
ক্ষতিকর পদার্থ বের করে দেয়: শরীরের মধ্যে জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করে দেয় তরমুজ। নিয়মিত শরীর ডিটক্স করতে তরমুজের জুড়ি নেই।
এফপি/অ