Dhaka, Saturday | 6 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 6 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

সংবেদনশীল ত্বকের সঠিক পরিচর্যার নিয়ম ও কিছু সতর্কতা

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম  (ভিজিটর : ১২৯)

সংবেদনশীল ত্বকের অধিকারীদের জন্য প্রসাধনী বেছে নেওয়া বেশ কঠিন কাজ। একটু এদিক-সেদিক হলেই ত্বকে জ্বালাপোড়া বা প্রদাহ শুরু হয়। তবে কিছু নিয়ম মেনে চললে ঘরে বসেই এই সমস্যার সমাধান সম্ভব। চলুন, জেনে নিই।

ক্লিনজিং (পরিষ্কার করা):
ত্বক পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। তবে কড়া কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করা যাবে না। সালফেট, প্যারাবেন ও সুগন্ধিমুক্ত হালকা বা জেন্টল ক্লিনজার বেছে নিন। এটি ত্বকের ক্ষতি না করেই ধুলো-ময়লা পরিষ্কার করবে।

দিনে দুইবার মুখ পরিষ্কার করার অভ্যাস করুন।

হাইড্রেশন (আর্দ্রতা ধরে রাখা):
অনেকে মনে করেন সেনসিটিভ ত্বকে ময়েশ্চারাইজার লাগে না, যা ভুল। ত্বক শুষ্ক হয়ে গেলে সমস্যা আরো বাড়ে। তাই একটি হালকা মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

এটি আপনার ত্বকের ওপর সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে এবং আর্দ্রতা বজায় রাখবে।

সানস্ক্রিন (সুরক্ষা):
রোদ হোক বা মেঘলা দিন, সানস্ক্রিন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। সূর্যের অতিবেগুনি রশ্মি সংবেদনশীল ত্বকের বড় শত্রু। অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার নিশ্চিত করুন।

যে ভুলগুলো করবেন না

অতিরিক্ত প্রসাধনী: একসঙ্গে অনেক রকমের ক্রিম বা সিরাম মাখা বন্ধ করুন।

উপাদান যাচাই: অ্যালকোহল, প্যারাবেন বা সালফেটযুক্ত পণ্য এড়িয়ে চলুন।

প্যাচ টেস্ট: নতুন কোনো পণ্য ব্যবহারের আগে কানের পেছনে বা হাতের ত্বকে লাগিয়ে পরীক্ষা করে নিন।

স্ক্রাব না করা: সংবেদনশীল ত্বকে ভুলেও দানাদার স্ক্রাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করবেন না, এতে ত্বকের চামড়া ছিলে যেতে পারে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝