Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

তানোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৫০ পিএম  (ভিজিটর : ৩৭)

রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনিক হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা আঞ্জুয়ারা খাতুন, পল্লী বিদ্যুৎ তানোর জোনের এজিএম (ও অ্যান্ড এম) তানভীর রহমান, তথ্য সেবা কর্মকর্তা মৌসুমী খাতুন, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর এবং ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ক্রীড়াবিদরা।

বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনও সুদৃঢ় হয়। তারা আরও বলেন, ক্রীড়ার মাধ্যমে দেশের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল করা সম্ভব, তাই সবাইকে বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝