Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ৮৩)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘কর্ণফুলি কমিউটার’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এই অভিযানে ট্রেনটির মালবাহী বগিতে তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১,০৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় উদ্ধারকৃত মালামাল জব্দ দেখিয়ে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝