হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন পরিচালনার একটি ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করা হয়েছে।
গতকাল রাত ৮টা ৩৭ মিনিটে ভিআইপি পোল গেটে সাফ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়দের ভিডিও ধারণের সময় একটি ড্রোন জব্দ করা হয়। ড্রোনটির মডেল ডিজেআই ম্যাভিক ৪ প্রো হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পূর্বানুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থী।
‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা রেড জোনের অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/এমআই